পরিচিতি
আমি নূর নবী, howbd.com-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ভিসার মতো সেবাগুলো নিতে গিয়ে সাধারণ মানুষ যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি আটকে যান, সেগুলোই সহজ বাংলায় লিখে রাখার জন্য এই সাইটটি শুরু করি।
প্রতিটি গাইড লেখার সময় আমি সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট, প্রজ্ঞাপন ও নোটিশ সরাসরি দেখে তথ্য যাচাই করি। ফি, সময়সীমা বা প্রয়োজনীয় কাগজপত্রের নিয়ম বদলালে সংশ্লিষ্ট পাতাটি হালনাগাদ করা হয় এবং পাতার শেষে হালনাগাদের তারিখ উল্লেখ থাকে।
কোনো পাতায় ভুল তথ্য চোখে পড়লে বা নিয়ম পরিবর্তনের খবর জানা থাকলে আমাকে জানাতে পারেন। সেটিই এই সাইটকে নির্ভরযোগ্য রাখার সবচেয়ে বড় সহায়তা।
বিশেষজ্ঞতার ক্ষেত্র
- জন্ম ও মৃত্যু নিবন্ধন
- জাতীয় পরিচয়পত্র (NID)
- ই-পাসপোর্ট আবেদন
- ভিসা ও ট্রাভেল ডকুমেন্ট
সম্পাদকীয় নীতি
- ০1
সরকারি সূত্র যাচাই
লেখার আগে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট, প্রজ্ঞাপন ও নোটিশ সরাসরি দেখে তথ্য মিলিয়ে নেওয়া হয়।
- ০2
সহজ বাংলায় লেখা
দাপ্তরিক ভাষা নয়, কোন ধাপে কী করতে হবে ঠিক সেই ক্রমে সাজিয়ে লেখা হয়।
- ০3
নিয়ম বদলালে হালনাগাদ
ফি বা প্রক্রিয়া বদলালে পাতা আপডেট করা হয় এবং শেষে হালনাগাদের তারিখ উল্লেখ থাকে।
কোনো পাতায় ভুল তথ্য চোখে পড়েছে?
ভুল জানান